লকডাউন বাড়তে পারে আরও এক সপ্তাহ

১১ মে ২০২১, ০৪:২৮ PM
লকডাউন

লকডাউন © ফাইল ফটো

দেশে করোনা ভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হওয়ায় চলমান কঠোর বিধিনিষেধ ঈদের পর আরও এক সপ্তাহ বাড়ানো হতে পারে। এই বিষয়ে আগামী ১৬ মে জানিয়ে দেয়া হবে।

মঙ্গলবার (১১ মে) গণমাধম্যের সাথে আলাপকালে এ কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এটি রোধ করতে না পারলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। সেজন্য চলমান কঠোর বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা আমাদের আছে। বিষয়টি আগামী ১৬ মে সংবাদ সম্মেলন করে জানিয়ে দেয়া হবে।

ফরহাদ হোসেন আরও বলেন, করোনা সংক্রমণ রোধে আমাদের সবাইকে মাস্ক পরিধান করতে হবে। মাস্ক পড়লে সংক্রমণ কমবে। এটি খুবই জরুরি।

প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে ঢিলেঢালা লকডাউন শুরু হয়। এর পর ১৪ এপ্রিল থেলে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। ঈদকে সামনে রেখে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে। চলমান লকডাউনের মেয়াদ আগামী ১৬ মে শেষ হবে।

রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬
মুমেকের সাবেক অধ্যক্ষসহ দুই চিকিৎসককে ‘হয়রানিমূলক’ বদলির প্…
  • ১৪ এপ্রিল ২০২৬