লকডাউনের মধ্যেই সাত দিনে ঢাকা ছেড়েছেন ২৮ লাখ মানুষ

১১ মে ২০২১, ০৮:৫০ AM
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাত্রীরা ফেরিতে গাদাগাদি করে নদী পার হন

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাত্রীরা ফেরিতে গাদাগাদি করে নদী পার হন © সংগৃহীত

লকডাউনের মধ্যেই ঢাকা থেকে সাত দিনে ২৫ থেকে ২৮ লাখ মোবাইল ফোন ব্যবহারকারী অন্য জেলায় গেছেন। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হিসাব। তবে এবারের সংখ্যাটি গত বছর দেওয়া সাধারণ ছুটির সময় ঢাকা ছাড়ার সংখ্যার তুলনায় কম। একটি মোবাইল অপারেটর তথ্যভান্ডার ও কল প্রবণতা বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে।

সংখ্যাটি ‘ইউনিক ইউজার’ ধরে করা হয়েছে। ফলে এক ব্যক্তির একাধিক সিম থাকলেও একজন গ্রাহক হিসেবেই গণ্য হবেন তিনি। অবশ্য ঢাকায় কত মানুষ বাস করে, তার হালনাগাদ পরিসংখ্যান নেই। ২০১৬ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) প্রকাশিত হিসাবে, ঢাকা ও এর আশপাশের এলাকার জনসংখ্যা প্রায় এক কোটি ৭০ লাখ ছিল।

এ জনসংখ্যার একটি বড় অংশ পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহায় গ্রামে যান। তবে করোনা সংক্রমণ ঠেকাতে গত বছর ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর ২০ এপ্রিল পর্যন্ত এক কোটি ১০ লাখ মোবাইল ফোন ব্যবহারকারী ঢাকা ছাড়েন। ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টারের (এনটিএমসি) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছিলেন। অবশ্য তা ইউনিক ইউজারের কি না নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে এবারের ২৮ লাখের হিসাব সাত দিনে করা হয়েছে। এর আওতায় মোবাইল ফোন ব্যবহারকারী নয়, এ ধরনের মানুষ ও শিশুরা আসেনি। মোবাইল অপারেটরটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এবার গত বছরের তুলনায় কমসংখ্যক গ্রাহক ঢাকা ছেড়েছেন। তাদের নিকট থাকা তথ্য বিশ্লেষণ করে বিষয়টি বোঝা যায় বলে উল্লেখ করেন তিনি।

কয়েক দিন ধরেন গ্রামমুখী মানুষ সড়কে ও ঘাটে ভিড় করেছেন। অভ্যন্তরীণ রুটের বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনে করে ঢাকা ছাড়ছেন তারা। তবে চাপ কিছুটা কমেছে। মানুষের ব্যাপক ভোগান্তির পর বড় দুই ফেরিঘাটে ফেরি বাড়িয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
সব আয়োজন সম্পূর্ণ, শুধু নেই মা-বাবার ভালোবাসা
  • ২০ মার্চ ২০২৬
ঈদের আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন তা সবার সঙ্গে ভাগ করা যায়:…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence