করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা ফের বাড়লো

০৯ মে ২০২১, ০৩:৩৯ PM
করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন

করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৯৩৪ জনে। একই সময় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৮৬ জন।

রবিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৮৬ জন। গত ২৪ ঘন্টার পরীক্ষায় শনাক্তের হার ৮.১৯ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৭,৭৩,৫১৩ জন। ২৪ ঘন্টায় সুস্থ ৩ হাজার ৩২৯ জন। এ নিয়ে মোট মোট সুস্থ ৭ লাখ ১০ হাজার ১৬২ জন।

এর আগে গতকাল শনিবার ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছিল। এদিন আক্রান্ত হয়েচিলেন ১ হাজার ২৮৫ জন। আর সুস্থ হয়েছিলেন ২ হাজার ৪৯২ জন।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত
  • ০৩ আগস্ট ২০২৬
চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬