জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন সচিব

০৯ মে ২০২১, ০২:২৩ PM
সিনিয়র সচিব কে এম আলী আজম

সিনিয়র সচিব কে এম আলী আজম © সংগৃহীত

শিল্প মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজমকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। আজ রবিবার (৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

অন্যদিকে বিদ্যুৎ বিভাগের জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যানকে শিল্প সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সত্যজিৎ কর্মকারকে সচিব পদমর্যাদায় জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান করা হয়েছে।

আরেকটি প্রজ্ঞাপনে সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মশিউর রহমানকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব পদ মর্যাদা) করা হয়। অন্যদিকে, মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. খলিলুর রহমানকে সিলেটের বিভাগীয় কমিশনার করা হয়েছে।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬