স্বাস্থ্যবিধি না মানলে দোকানপাট বন্ধের হুশিয়ারি

০৭ মে ২০২১, ১০:০২ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ছবি

স্বাস্থ্যবিধি না মানলে দোকানপাট বন্ধের হুশিয়ারি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, যেভাবে লোকজন ভীড় করছে আমি তাতে শঙ্কিত। দোকান মালিকদের বলব, আপনারা মাস্কের ব্যবহার করেন। দোকানে যদি স্বাস্থ্যবিধি মানা না হয় তাহলে কিন্তু দোকান বন্ধ হয়ে যাবে।

আজ শুক্রবার (০৭ মে) বিকেলের দিকে মানিকগঞ্জের গড়পাড়াস্থ শুভ্র সেন্টারে এক হাজার ২০০ দুস্থ পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অকারণে আমাদের বেখেয়ালিপনায় আমরা মানুষের জীবনের যেন ক্ষতি না করি। ঈদের জন্য আমরা বাজার করতে যাই। ছেলেমেয়েদের কাপড় কিনব তারা আনন্দ পাবে। কিন্তু সেই আনন্দ যদি পরিবারের জন্য দুর্যোগ, ক্ষতি বা মৃত্যু বয়ে আনে তবে সেই আনন্দ আর আনন্দ থাকবে না।

টিকার বিষয়ে মন্ত্রী বলেন, ভারতে আমাদের চাহিদা ছিল তিন কোটি করোনার ডোজ। তারা আমাদেরকে সত্তর লাখ টিকা দিয়েছে এবং ত্রিশ লাখ টিকা উপহার দিয়েছিল। এরই মধ্যে প্রথম ডোজ শেষ হয়ে গেছে। ভারত আর টিকা দিতে পারছে না। টিকা না পেলে দ্বিতীয় ডোজ দেওয়া সম্ভব হবে না।

করোনা টিকা প্রাপ্তির বিষয়ে আন্তর্জাতিকভাবে যোগাযোগ চলমান আছে জানিয়ে তিনি বলেন, আমরা রাশিয়ার সঙ্গে আলাপ করেছি। সেই সঙ্গে চীনের সঙ্গেও টিকা নিয়ে সরকারের আলোচনা চলছে। আশা করছি, প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় আমরা পরবর্তীতে টিকা সংগ্রহ করতে পারব।

ব্রাজিল-স্পেনের হোঁচটে সতর্ক আর্জেন্টিনা
  • ১৬ জুন ২০২৬
আল-আমরির গোলে প্রথমার্ধেই উরুগুয়েকে চমকে দিল সৌদি আরব
  • ১৬ জুন ২০২৬
‘টাকা অভাবে মাকে সঙ্গে আনতে পারিনি’—স্পেনকে রুখে দিয়ে আবেগা…
  • ১৬ জুন ২০২৬
আত্মঘাতী গোলে ভাঙল মিশরের ইতিহাস গড়ার স্বপ্ন
  • ১৬ জুন ২০২৬
এটাই কি বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন?
  • ১৬ জুন ২০২৬
‘৩০ ম্যাচ অপরাজিত দলের চিন্তার কিছু নেই’, হতাশার ড্রয়ের পর …
  • ১৬ জুন ২০২৬
×