শিগগিরই দেশে ফেরানো হচ্ছে ভারতে অধ্যয়নরত স্কুল শিক্ষার্থীদের

০৪ মে ২০২১, ০৮:৫১ AM
পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র মন্ত্রণালয় © সংগৃহীত

করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট রোধ করতে গত ২৬ এপ্রিল থেকে ১৪ দিনের জন্য বাংলাদেশ সীমান্ত বন্ধ ঘোষণা করলেও এ কারণে ভারতের বিভিন্ন স্কুলে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের দেশে ফিরতে কোনও সমস্যা হবে না। তাদের দেশে আসার প্রক্রিয়া দ্রুতগতিতে সহজ করা হবে। প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত বন্ধের এক সপ্তাহ পর এক পর্যালোচনা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার (৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য জানিয়েছে। 

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস, জেলা প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর দফতরসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারতে অবস্থানরত বাংলাদেশিদের সেবা প্রদানের বিষয়টি সরকারের অগ্রাধিকার এবং এ বিষয়ে আরও কী করণীয় আছে তা নিয়েও বৈঠকে আলোচনা হয়।

এ বিষয়ে মাশফি বিনতে শামস গণমাধ্যমকে বলেন, ‘প্রায় ১০০টি বাচ্চার (শিক্ষার্থী) অভিভাবকরা আমাদের সঙ্গে  যোগাযোগ করেছেন। ওইসব বাচ্চার অধিকাংশই দার্জিলিংয়ের বিভিন্ন স্কুলে পড়ছে, ওই স্কুলগুলো বন্ধ হয়ে গেছে বা যাচ্ছে। ফলে আমরা তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে শিশুদের দেশে প্রবেশের অনুমতি দেবো। কিন্তু তাদের ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হবে।’

সীমান্ত বন্ধ ঘোষণার পর থেকে এ পর্যন্ত বেনাপোল দিয়ে ১২৬০ জনের মতো এবং আগড়তলা দিয়ে প্রায় ৬০ জন দেশে প্রবেশ করেছে বলে তিনি জানান।

সীমান্ত বন্ধের মেয়াদ বৃদ্ধির ব্যাপারে মাশফি বিনতে শামস  বলেন, ‘বন্ধের মেয়াদ ৯ মে পর্যন্ত আছে। আমাদের পরবর্তী পর্যালোচনা বৈঠক হবে বৃহস্পতিবার (৬ মে) এবং সেখানে বিষয়টি বিস্তারিত আলোচনা হবে।’

তিনি বলেন, ‘ভারত থেকে অনেক বাংলাদেশি এই কয়েকদিনে প্রবেশ করেছে এবং সীমান্ত সংলগ্ন জেলায় কোয়ারেন্টিন ব্যবস্থা প্রায় শেষ হয়ে আসছে বলে জেলা প্রশাসন থেকে আমাদের জানানো হয়েছে।’

আমাদের এখন কোয়ারেন্টিন ব্যবস্থার প্রতুলতা ও ভারতে অবস্থানরত বাংলাদেশিদের দেশে আসার প্রয়োজনীয়তার মধ্যে একটি ভারসাম্য করতে হচ্ছে বলে তিনি জানান।

আগের সিদ্ধান্ত সব বলবৎ আছে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, ‘যেকোনও পরিবর্তন সঙ্গে সঙ্গে সবাইকে জানিয়ে দেওয়া হবে।’

প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধ করা হলেও সে দেশে অবস্থানরত যেসব বাংলাদেশির ভিসার মেয়াদ ১৫ দিন বা কম রয়েছে, তারা যথাযথ অনুমোদন সাপেক্ষে বেনাপোল, আখাউড়া ও বুড়িমারি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন।

ট্যাগ: ভারত
পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে আমিরের সেক্রিফাইস স্মরণীয় …
  • ২০ এপ্রিল ২০২৬
একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬