চলমান বিধি নিষেধ ঈদ পর্যন্ত বহালের সুপারিশ

০৩ মে ২০২১, ০১:৫৩ PM

© ফাইল ছবি

করোনার সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে চলমান বিধিনিষেধ আগামী ঈদুল ফিতর পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এছাড়া দূরপাল্লার গণপরিবহন বন্ধ রেখে রাজধানীসহ মহানগরীগুলো চালুর সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ সোমবার (৩ মে) দুপুরে মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে মেয়র আতিকুল ইসলামের সৌজন্যে দুটি অ্যাম্বুলেন্স এবং একটি লাশবাহী গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে এ পরামর্শ দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ।

স্বাস্থ্য মহাপরিচালক বলেন, বিশেষজ্ঞদের সুপারিশে দেশে লকডাউন চলছে, এপ্রিল মাসে করোনা সংক্রমণ ও মৃত্যু বেশি থাকলেও এখন কিছুটা কমে এসেছে। করোনা নিয়ন্ত্রণে আরও কিছুদিন গণপরিবহন চলাচল বন্ধ রাখতে হবে।

এর আগে রোববার (২ মে) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় করোনার বিস্তার রোধে সারাদেশে চলমান বিধিনিষেধ পরিস্থিতি পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে মোট ১৬টি সুপারিশ করা হয়।

স্বাস্থ্য মহাপরিচালক বলেন, বিশেষজ্ঞদের সুপারিশে দেশে লকডাউন চলছে, এপ্রিল মাসে করোনা সংক্রমণ ও মৃত্যু বেশি থাকলেও এখন কিছুটা কমে এসেছে। করোনা নিয়ন্ত্রণে আরও কিছুদিন গণপরিবহন চলাচল বন্ধ রাখতে হবে।

চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬