মে দিবসে বালু চাপায় শ্রমিক নিহত

০১ মে ২০২১, ০৭:০৮ PM
শ্রমিকের মৃত্যু

শ্রমিকের মৃত্যু © ছবি : সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে তিন নম্বর বালুর ইজারা মহাল (বিরিশিরি হতে কেরণখলা) সখীর বালুর ঘাট এলাকায় বালু উত্তোলনে গর্তে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১ মে) সকাল ১১টার দিকে বিরিশিরি ইউনিয়নের কানিয়াইল গ্রামের এ শ্রমিক মারা যান। নিহত শ্রমিকের নাম সবুজ মিয়া (৩২) । সবুজ পৌরসভাস্থ খরস গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

শ্রমিক নিহতের সত্যতা নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মীর মাহবুব।

নিহতের চাচা নুরু মিয়া জানান, প্রতিদিনের মতো নিজের ড্রেজারে বালু তুলতে যান সবুজ মিয়া। বালু উত্তোলনের কারণে সৃষ্ট গর্তের উপরের অংশে দাঁড়িয়ে কাজ করছিলেন তিনি। হঠাৎ উপরের বালুর স্তুপের অংশ নিচ দিকে ধসে পড়ে। এতে বালু চাপা পড়ে যান সবুজ। তার চিৎকারে আশপাশের লোকজন দৌঁড়ে গিয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহনুর-এ আলম  জানান, বালু ধসে শ্রমিক নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে ও সরকারি হাসপাতালে পুলিশ পাঠিয়েছি । ঘটনা তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ: মৃত্যু
বয়সের ছাপ কমাবে যে ৩ আসন
  • ১৯ এপ্রিল ২০২৬
হত্যা মামলা: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আব…
  • ১৯ এপ্রিল ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট, আবেদন শেষ ২ মে
  • ১৯ এপ্রিল ২০২৬
র‌্যাবের অভিযানে দুই মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ১৯ এপ্রিল ২০২৬
টঙ্গী থেকে অপহৃত ব্যক্তি টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ৫
  • ১৯ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ইস্যুতে জরুরি নির্দেশনা…
  • ১৯ এপ্রিল ২০২৬