বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব পদকের জন্য আবেদন আহ্বান

৩০ এপ্রিল ২০২১, ১২:৫৭ PM
শেখ ফজিলাতুন নেছা

শেখ ফজিলাতুন নেছা © সংগৃহিত

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২১ প্রদান করার জন্য আবেদনপত্র আহ্বান করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আগ্রহীরা আগামী ৩১ মে’র মধ্যে আবেদন করতে পারবেন। এ জন্য শুধু নারীরা আবেদন করতে পারবেন।

মন্ত্রণালয়ের উপ-সচিব শারাবান তাহুরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজনীতি অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি ক্রীড়া, সমাজসেবা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, গবেষণা, কৃষি ও পল্লী উন্নয়ন এসব বিষয়ে বিশেষ অবদানের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ ৫ জন বাংলাদেশী নারীকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২১ প্রদান করা হবে।

এতে আরো বলা হয়েছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mowca.gov.bd) ও জাতীয় মহিলা সংস্থার ওয়েবসাইট (www.jms.gov.bd) থেকে আবেদনপত্র সংগ্রহ করে পূরণ করে আগামী ৩১ মে ২০২১ তারিখের মধ্যে আবেদনের সফট কপি ই-মেইলে sasmobio-1@mowca.gov.bd এই ঠিকানায় অথবা ডাকযোগে/সরাসরি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর পাঠাতে হবে।

উল্লেখ্য, এবছর থেকে পাঁচ জন নারীকে দেওয়া হবে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’ পদক। প্রতিবছর ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর জন্মদিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ পদক দেওয়া হবে।

ইবির জুলাইবিরোধী শিক্ষক-কর্মকর্তাদের শাস্তি মওকুফ 
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, কর্মস্থল ঢাকা
  • ১৮ মার্চ ২০২৬
৪৮ বিসিএসে যোগ দিয়েই যোগাযোগ বিচ্ছিন্ন, চিকিৎসকের বিরুদ্ধে …
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
কোটালীপাড়ায় ২ হাজার প্রতিবন্ধী ও দরিদ্র পরিবার পেল মারুফ সম…
  • ১৮ মার্চ ২০২৬
বাংলাদেশে ঈদ কবে, জানা যাবে কাল
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence