পাখি ধরতে গর্তে হাত, সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

২৭ এপ্রিল ২০২১, ০২:০৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

সকালে গ্রামের অন্যান্য বাচ্চাদের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে খেলছিল সায়েম আলী (১১)। ওই পুকুরে ছোট ছোট গর্তে পাখিরা বাসা করে থাকে। পরে গর্ত থেকে পাখি ধরতে শুরু করে সায়েমসহ অন্যরা। এসময় একটি গর্তের ভেতর হাত দিলে বিষধর সাপ কামড় দেয় সায়েমকে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ৯টায় আলমডাঙ্গার বারোঘরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সায়েম আলী একই গ্রামের কৃষক সাবান আলীর ছেলে ও আইলহাস লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে সায়েম। পরিবার তার মরদেহ বাড়িতে নিয়ে গেছে।

বয়সের ছাপ কমাবে যে ৩ আসন
  • ১৯ এপ্রিল ২০২৬
হত্যা মামলা: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আব…
  • ১৯ এপ্রিল ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট, আবেদন শেষ ২ মে
  • ১৯ এপ্রিল ২০২৬
র‌্যাবের অভিযানে দুই মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ১৯ এপ্রিল ২০২৬
টঙ্গী থেকে অপহৃত ব্যক্তি টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ৫
  • ১৯ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ইস্যুতে জরুরি নির্দেশনা…
  • ১৯ এপ্রিল ২০২৬