লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্রদের জন্য সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর

২১ এপ্রিল ২০২১, ০১:৪৯ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো

করোনাভাইরাসের ঊর্ধ্বগতি রোধে সরকার ঘোষিত চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত পরিবারগিলোর সহায়তার জন্য সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসকদের অনুকূলে এ অর্থ ছাড় দেওয়া হবে।

জেলা প্রশাসন এ অর্থ চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষের মাঝে বিতরণ করবে। করোনা পরিস্থিতির অবনতির কারণে প্রথম দফায় গত ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করে সরকার। পরে এটি ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

এ অর্থ বরাদ্দের বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, করোনা ঊর্ধ্বগতি রোধে বিশেষজ্ঞদের পরামর্শে সরকার লকডাউন ঘোষণা করেছে। এ অবস্থায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সহায়তায় প্রধানমন্ত্রী সাড়ে দশ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। প্রধানমন্ত্রী আজ বুধবার স্বাক্ষর করে এ অর্থনৈতিক সহযোগিতা ছাড় করে দিয়েছেন।

চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬