লন্ডনে বাসার দরজা ভেঙে অর্থমন্ত্রীর জামাতার লাশ উদ্ধার

১৯ এপ্রিল ২০২১, ০১:০৯ AM

© সংগৃহীত

লন্ডনে বাসার দরজা ভেঙে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় মেয়ে কাশফি কামালের স্বামী মো. দিলশাদ হোসেনে লাশ উদ্ধার করে পুলিশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। রবিবার (১৮ এপ্রিল) এ ঘটনা ঘটে। 

দিলশাদ ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ভাগ্নে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের ফুফাতো ভাই।

জানা যায়, দুপুরে নামাজের জন্য বন্ধুরা দিলশাদ হোসেনকে ডাকাডাকি করেন। কয়েকজন বন্ধু তাকে ফোনও করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দিলশাদকে অচেতন অবস্থায় দেখতে পান তারা। পরে স্থানীয় চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।  এসময় কাশফি কামাল সন্তানদের নিয়ে দেশে ছিলেন।  

অর্থমন্ত্রীর পরিবারিক সূত্র  জানায়, হার্ট অ্যাটাকে মারা গেছেন দিলশাদ হোসেন। প্রাথমিকভাবে চিকিৎসক এমনটি ধারণা করছেন। লাশ মর্গে রাখা হয়েছে। লন্ডনের কিছু নিয়মকানুন আছে, সেসব মেনে লাশ দেশে আনার প্রস্তুতি চলছে।

টাঙ্গাইলের সুরুজ ব্লকের কৃষকদের হাতে কার্ড তুলে দেবেন প্রধা…
  • ১৩ এপ্রিল ২০২৬
হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে: বিমান প্রতিমন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়ন…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬