কঠোরের পর শিথিল হয়ে লকডাউন গড়াবে ঈদ পর্যন্ত?

১৭ এপ্রিল ২০২১, ১০:৩৭ PM
লকডাউন আরও এক সপ্তাহ বাড়তে পারে

লকডাউন আরও এক সপ্তাহ বাড়তে পারে © ফাইল ফটো

করোনাভাইরাসের সংক্রমণের ধাক্কা সমালাতে লকডাউনের সময়সীমা আরও সাতদি বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন সরকারের সংশ্লিষ্টরা। তবে চলতি সপ্তাহের কঠোর লকডাউন আগামী সপ্তাহে কিছুটা শিথিল হতে পারে। এ অবস্থায় ঈদের ছুটি পর্যন্ত বহাল রাখা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানিয়েছে। বর্তমানে যে ধারায় লকডাউন চলছে, তা আরো এক সপ্তাহ বাড়তে পারে বলে জানা গেছে।

করোনা সংক্রমণ রোধে গত ২৯ মার্চ ১৮ দফা নির্দেশনা দেয় সরকার। এরপর ৫ থেকে ১১ এপ্রিল অফিস-আদালত খোলা রেখে লকডাউন দেওয়া হয়। পরে ১৪ এপ্রিল সর্বাত্বক লকডাউনের ঘোষণা দেওয়া হয়। কিন্তু ১২ এপ্রিল আনুষ্ঠানিক আদেশে সর্বাত্বক তেমন ঘোষণা ছিল না। কল-কারখানা, ব্যাংক খোলার সুযোগ দেওয়া হয়। এ লকডাউন চলবে ২১ এপ্রিল পর্যন্ত।

এরপরে আরেকটু ছাড় দিয়ে লকডাউন দেওয়ার চিন্তাভাবনা চলছে। এ বিষয়ে এক সপ্তাহের লকডাউন পরিস্থিতি পর্যালোচনায় আগামী সোমবার উচ্চ পর্যায়ের বৈঠক হবে। সেখানে এ বিষয়ে সুপারিশ চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। সে সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে গেলে তিনি যে সিদ্ধান্ত দেবেন, তা জানিয়ে দেওয়া হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, করোনার সংক্রমণ বেশি থাকায় লকডাউন এক সপ্তাহ বাড়তে পারে। এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে ১৯ এপ্রিলের (সোমবার) সভায়। আর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, লকডাউন বাড়ানোর পরামর্শ আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। ১৯ এপ্রিলের সভার পর ২০ এপ্রিল কী হবে, তা জানানো হবে।

চলতি লকডাউনে বাইরে যেতে ‘মুভমেন্ট পাস’ নিতে হচ্ছে পুলিশের কাছ থেকে। এ কাজের সঙ্গে সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানান, মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গত সপ্তাহের বৈঠকে ১৪ দিনের কথা আলোচনা হয়। কিন্তু সরকার এক সপ্তাহের লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ কারণে বর্তমান লকডাউন পরিস্থিতি এক সপ্তাহ বাড়ছে, তা মোটামুটি নিশ্চিত। এর আগে স্বাস্থ্য অধিদপ্তর অন্তত ২১ দিনের লকডাউন দেওয়ার সুপারিশ করে।

বিশেষজ্ঞরা বলছেন, এবারের করোনার ধরণ ভয়ঙ্কর। মানুষকে নিরাপদ রাখতে দূরপাল্লার বাস, বিনোদন কেন্দ্র, সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখা জরুরি। এ অবস্থায় লকডাউন ২৮ এপ্রিল পর্যন্ত রেখে ঈদকে সামনে রেখে সরকার কিছু বিষয়ে ছাড়া দিতে পারে। ফলে দূরপাল্লার বাস চালুর অনুমতি পাওয়ার সম্ভাবনা কম বলে জানা গেছে।

চাঁদপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ১৩ হাজার শিক্…
  • ১৫ এপ্রিল ২০২৬
‘আপনাকে ইসলামাবাদেই থাকা উচিত, সেখানে বড় কিছু ঘটতে পারে’
  • ১৫ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ এপ্রিল ২০২৬
প্রাথমিক শিক্ষকদের ইংরেজির প্রশিক্ষণ দেওয়া হবে কিনা, হুম্মা…
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
মুসলমানরা ইসলামের সীমানার মধ্যে ভাষা-সংস্কৃতি ধারণ করবে—এইট…
  • ১৫ এপ্রিল ২০২৬