হেফাজতের সহকারী মহাসচিব জালাল উদ্দিন গ্রেপ্তার

১৭ এপ্রিল ২০২১, ০৩:৪৭ PM
মাওলানা জালাল উদ্দিন আহমেদ

মাওলানা জালাল উদ্দিন আহমেদ © সংগৃহীত

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ শনিবার দুপুরে মোহাম্মদপুরে তাঁর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

জালাল উদ্দিন খেলাফতে মজলিশের যুগ্ম মহাসচিব এবং সংগঠনটির ঢাকা মহানগরের সহ-সাধারণ সম্পাদক।

ডিবির যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম বলেন, সাম্প্রতিক নাশকতা এবং হেফাজতের পুরোনো মামলায় জালাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে হেফাজতের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি।

এর আগে গতকাল বিকেলে রাজধানীতে হেফাজতে ইসলামের আরেক নেতা জুবায়ের আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। জুবায়ের আহমেদ হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের নায়েবে আমির।

ট্যাগ: আটক
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬