হেফাজতের শীর্ষস্থানীয় নেতা শাখাওয়াত রাজী গ্রেফতার

১৪ এপ্রিল ২০২১, ০৯:২৮ PM
হেফাজতে ইসলামের শীর্ষস্থানীয় নেতা মুফতি শাখাওয়াত হোসাইন রাজী

হেফাজতে ইসলামের শীর্ষস্থানীয় নেতা মুফতি শাখাওয়াত হোসাইন রাজী © ফাইল ফটো

হেফাজতে ইসলামের আরেক শীর্ষস্থানীয় নেতা মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেফতার করা হয়েছে। সংগঠনটির এই সহকারী মহাসচিবকে রাজধানীর লালবাগের তার নিজ বাসার সামনে থেকে গ্রেফতার করা হয়। আজ বুধবার (১৪ এপ্রিল) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বুধবার সন্ধ্যায় লালবাগ থেকে মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেফতার করে ডিবির একটি টিম। সম্প্রতি হেফাজত আন্দোলনের নামে যে তাণ্ডব চালিয়েছে সে ঘটনায় কয়েকটি মামলা হয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটিতে মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেফতার দেখানো হয়েছে।’

সম্প্রতি হেফাজতে ইসলাম আন্দোলনের সময় সহিংসতায় রাজধানীর কয়েকটি থানায় মামলা হয়েছে। এসব মামলায় শাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে মঙ্গলবার যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহকে গ্রেপ্তার করে ডিবি। যাত্রাবাড়ী থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় এজাহারভুক্ত আসামি মুফতি শরিফউল্লাহ। 

হেফাজতে ইসলাম এক বিবৃতিতে জানিয়েছে, মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজিকে বাসার সামনে থেকে তুলে নিয়ে গেছে সাদা পোশাকধারীরা। মুফতি সাখাওয়াত রাজী ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক। মুফতি ফজলুল হক আমিনীর মেয়ে জামাই তিনি।

নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬