শামসুজ্জামানের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল: শিক্ষামন্ত্রী

১৪ এপ্রিল ২০২১, ০৫:১০ PM

© সংগৃহীত

একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারসহ অসংখ্য পদক বিজয়ী এবং বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও বাংলা একাডেমির বর্তমান পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট ফোকলোরবিদ অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বুধবার এক শোক বার্তায় শিক্ষামন্ত্রী বলেন, অধ্যাপক শামসুজ্জামান খান একাধারে ছিলেন লোক সংস্কৃতি ও পল্লীসাহিত্য গবেষক। আমাদের মুক্তবুদ্ধির চর্চায়, বাংলা ভাষা ও সাহিত্যের চর্চায়, বঙ্গবন্ধু চর্চায়, বাঙালীর আত্মপরিচয় প্রতিষ্ঠার প্রত্যয়ে, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সংগ্রামে যে ক'জন মানুষ দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্নভাবে নিরলস কাজ করেছেন শামসুজ্জামান খান ছিলেন তাদের অন্যতম।

তিনি বলেন, বঙ্গবন্ধুর লেখা বইগুলো আমাদের অনন্য সম্পদ। আর এ বইগুলো আমাদের হাতে তুলে দিতে অসম্ভব পরিশ্রম করেছেন বঙ্গবন্ধুকন্যা। তার কাছে আমরা ঋণী। বঙ্গবন্ধুকন্যার এ বিশাল কাজে তার পাশে ছিলেন শামসুজ্জামান খান। আমাদের সাহিত্য ও সংস্কৃতির অঙ্গণের এক নির্ভরতার স্থল ছিলেন তিনি। তার প্রয়াণে অপূরণীয় ক্ষতি হলো বাংলাদেশের।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এদিন দুপুর ২টার দিকে এই লোক সংস্কৃতি ও পল্লীসাহিত্য গবেষক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অধ্যাপক শামসুজ্জামানের জন্ম মানিকগঞ্জ জেলায় ১৯৪০ সালে। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ স্বাধীনতা পদক এবং একুশে পদক পেয়েছেন। ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

চাঁদপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ১৩ হাজার শিক্…
  • ১৫ এপ্রিল ২০২৬
‘আপনাকে ইসলামাবাদেই থাকা উচিত, সেখানে বড় কিছু ঘটতে পারে’
  • ১৫ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ এপ্রিল ২০২৬
প্রাথমিক শিক্ষকদের ইংরেজির প্রশিক্ষণ দেওয়া হবে কিনা, হুম্মা…
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
মুসলমানরা ইসলামের সীমানার মধ্যে ভাষা-সংস্কৃতি ধারণ করবে—এইট…
  • ১৫ এপ্রিল ২০২৬