হেফাজতের সহ-প্রচার সম্পাদক শরিফউল্লাহ গ্রেফতার

১৩ এপ্রিল ২০২১, ১০:০৮ PM
মুফতি শরিফউল্লাহ

মুফতি শরিফউল্লাহ © ফাইল ফটো

রাজধানী থেকে হেফাজত ইসলামের আরেকজন কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মুফতি শরিফউল্লাহ। তিনি হেফাজতের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক। মঙ্গলবার যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আজহার মুকুল। তিনি বলেন, যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় এজাহারনামীয় আসামি মুফতি শরিফউল্লাহ। রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে আজ সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

মুফতি শরিফউল্লাহ ২০১৩ সালের ৬ মে যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি।

নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬