চাঁদ দেখা গেছে, রোজা শুরু কাল

১৩ এপ্রিল ২০২১, ০৭:১৯ PM

© ফাইল ফটো

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবার থেকে বাংলাদেশে শুরু হচ্ছে রোজা। আজ মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে এ কথা জানানো হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।

চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবির নামাজ পড়বেন মুসল্লিরা। তবে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধের কারণে মসজিদে সর্বোচ্চ ২০ জন তারাবি ও ওয়াক্তের নামাজ পড়তে পারবেন।

আজ মঙ্গলবার দিবাগত রাতের শেষ ভাগে ধর্মপ্রাণ মুসল্লিরা রোজার রাখার নিয়তে সেহেরি খাবেন।

এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে আজ মঙ্গলবার থেকে রোজা শুরু হয়েছে।

ট্যাগ: রমজান
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬