হেফাজতের কেন্দ্রীয় নেতা মুফতি ইলিয়াস গ্রেপ্তার

১২ এপ্রিল ২০২১, ১২:৩০ PM
মুফতি ইলিয়াস হামিদি

মুফতি ইলিয়াস হামিদি © সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ সম্পাদক ও ঢাকা মহানগরী কমিটির সহ-সভাপতি মুফতি ইলিয়াস হামিদিকে গ্রেপ্তার করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃবৃন্দের জরুরি বৈঠক শেষে হাটহাজারী মাদ্রাসা থেকে ঢাকায় ফেরার পথে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে মুফতি ইলিয়াসের ব্যক্তিগত সহকারী মাওলানা মাহমুদ জানান, রোববার নেতৃবৃন্দের জরুরি বৈঠক শেষে হাটহাজারী মাদ্রাসা থেকে ঢাকা ফেরার পথে রাত ১০টার দিকে নারায়ণগঞ্জের মদনপুরে র‌্যাবের একটি দল সাদা পোশাকে হুজুরের ভাড়া করা গাড়ির গতিরোধ করে। এরপর তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তবে আমরা যেকজন গাড়িতে ছিলাম তাদেরকে র‌্যাব আটক করেনি।

ট্যাগ: আটক
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬