জনগণ তাদের সেবা করতে শেখ হাসিনাকে ভোট দিয়েছে: আইনমন্ত্রী

১০ এপ্রিল ২০২১, ০৩:১৮ PM
আনিসুল হক

আনিসুল হক © ফাইল ফটো

দেশে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জনগণ তাদের সেবা করার জন্য শেখ হাসিনার সরকারে ভোট দিয়েছে। ফলে কেউ দি আইনশৃঙ্খলার ব্যাঘাত ঘটাতে চায় তাহলে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে।

শনিবার (১০ এপ্রিল) রাজধানীর আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে করোনা ভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নেয়া শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

টিকা নেয়া প্রসঙ্গে তিনি বলেন, করোনার দ্বিতীয় ডোজের টিকা নেয়ার পর করোনার সংক্রমণ কমে আসবে বলে মনে হচ্ছে। সবাইকে টিকা দেয়ার সক্ষমতা সরকারের রয়েছে। আমি সব নাগরিকের কাছে অনুরোধ করব, আপনারা টিকা নিন।

চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬