মাঝ নদীতে ফেরিতে আগুন, ৮টি ট্রাক পুড়ে ছাই

০৮ এপ্রিল ২০২১, ১২:৪৫ PM

© ফাইল ছবি

লক্ষ্মীপুরের মজুচৌধুরীর ঘাট থেকে বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোররাতে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা ফেরি ‘কলমীলতা’র একটি গাড়িতে আগুন লেগে মালবাহী অন্তত ৮টি ট্রাক পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোলা নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার পাল জানান, ফেরিটি বৃহস্পতিবার রাত ৩টার দিকে মজুচৌধুরীর ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। ভোর ৪টার দিকে লক্ষ্মীপুরের মতিরহাট পাড় হয়ে মেঘনার মাঝ নদীতে আসার পর হঠাৎ আগুন লেগে যায়। এ সময় স্টাফসহ যাত্রীরা ফেরির পিছনের দিকে নিরাপদে অবস্থান নেয়। এক পর্যায়ে মাছ ধরার একটি ট্রলার এগিয়ে এলে তারা কয়েকজন যাত্রী ওই ট্রলারের সাহায্যে নিরাপদে ভোলার ইলিশা ঘাটে চলে আসে। 

তিনি জানান, ফেরিতে দুই তিনটি ট্রাক ছাড়া সবগুলো ট্রাক মালামালসহ পুড়ে গেছে। 

বিআইডব্লিউটিসি’র ভোলার ম্যানেজার পারভেজ খান জানান, খবর পেয়ে অপর একটি ফেরিতে করে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ফেরিতে ১৬টি মালবাহী ট্রাক ছিল তার ভিতরে ৮টি মালবাহী গাড়ি পুড়ে গেছে। বর্তমানে ফেরিটি লক্ষ্মীপুরের মেঘনা নদীর গুনগুনিয়া চর এলাকায় নোঙ্গর করে আছে। 

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত
  • ১৮ এপ্রিল ২০২৬
নদীর তীর দখল করে দোকান নির্মাণ, হুমকিতে ৭১২ কোটির প্রকল্প
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার ১ম শিফটের প্রশ্ন দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
  • ১৮ এপ্রিল ২০২৬
সেই ইমামের মেয়েকে তুলে নেওয়ার নেপথ্যে প্রেম! মেলেনি বিয়ের প…
  • ১৮ এপ্রিল ২০২৬