লকডাউনের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ

০৬ এপ্রিল ২০২১, ০৭:৩২ PM
বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা

বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা © সংগৃহীত

লকডাউনের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার ( ৬ এপ্রিল) সকালে বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়া ব্যবসায়ীরা জানান, মার্চে যখন করোনার সংক্রমণ ঊর্ধ্বগামী হতে শুরু করল, তখন সরকার তাদের সতর্ক করলেও পারত। সেটি না করে হঠাৎ করেই লকডাউন ঘোষণা করায় ব্যবসায়ীদের এখন পথে বসতে হয়েছে। পুরাতন ক্ষতি পুষিয়ে না উঠতেই নতুন করে আবার লকডাউন দেয়া হলো। এটি মানা যায় না।

বিক্ষোভ কর্মসূচি শেষে দুপুরে তারা একটি মিছিল বের করে। মিছিল নিয়ে ব্যবসায়ীরা স্থানীয় এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহারের কার্যালয়ে যান। সেখানে বাহাউদ্দিন তাদের বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করনতে বলেন। এর ব্যবসায়ী নেতাদের সাথে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করার কথা জানান।

ট্যাগ: করোনা
বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি-দ্বিতীয় লাহোর, ঢাকা কত?
  • ২২ এপ্রিল ২০২৬
যুদ্ধে ক্ষতিগ্রস্ত ৭৭৫ স্কুল সংস্কার করেছে ইরান
  • ২২ এপ্রিল ২০২৬
ইরানের ড্রোন কীভাবে বিশ্বে ক্ষমতার ধারণা বদলে দিয়েছে
  • ২২ এপ্রিল ২০২৬
২০ মিনিট ভুল প্রশ্নে পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা, অতঃপর...
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির নবীন শিক্ষার্থীদের বিশেষ মাইগ্রেশন শুরু, সুখবর পাচ্ছে…
  • ২২ এপ্রিল ২০২৬
‘বেডটাইম স্ট্যাকিং’ ঘুমের জন্য ভালো না খারাপ?
  • ২২ এপ্রিল ২০২৬