রাজধানীর ইসলামপুরে লকডাউনবিরোধী বিক্ষোভ

০৫ এপ্রিল ২০২১, ১২:৩৪ PM

© টিডিসি ফটো

লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পুরান ঢাকার ইসলামপুরের কাপড় ব্যবসায়ীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় লকডাউনের প্রথম দিনে ইসলামপুর-পাটুয়াটুলি রোডে কয়েকশো ব্যবসায়ী প্রতিবাদ মিছিল করেন।

বিক্ষোভ মিছিলে ব্যাবসায়ীরা বলেন, গরীব মারার লকডাউন আমরা মানিনা-মানবোনা। আগে মানুষের পেটে ভাত দিন, তারপরে লকডাউন। গত বছর লকডাউনের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়। সেটা এখনও পুষিয়ে না উঠতেই আবারও লকডাউন। সামনে ঈদ, তাই ঈদ উপলক্ষে দোকান খুলে দিতে হবে।

আসন্ন রমজান এবং ঈদুল ফিতরকে সামনে রেখে এই মৌসুমে ব্যবসায়ীরা লকডাউন মানেন না বলে জানিয়েছেন।

কোতোয়ালী থানার ওসি মিজানুর রহমান বলেন, ব্যবসায়ীরা সকাল থেকে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছিলো। তারা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার দাবি জানায়। আমরা তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি।

বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি-দ্বিতীয় লাহোর, ঢাকা কত?
  • ২২ এপ্রিল ২০২৬
যুদ্ধে ক্ষতিগ্রস্ত ৭৭৫ স্কুল সংস্কার করেছে ইরান
  • ২২ এপ্রিল ২০২৬
ইরানের ড্রোন কীভাবে বিশ্বে ক্ষমতার ধারণা বদলে দিয়েছে
  • ২২ এপ্রিল ২০২৬
২০ মিনিট ভুল প্রশ্নে পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা, অতঃপর...
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির নবীন শিক্ষার্থীদের বিশেষ মাইগ্রেশন শুরু, সুখবর পাচ্ছে…
  • ২২ এপ্রিল ২০২৬
‘বেডটাইম স্ট্যাকিং’ ঘুমের জন্য ভালো না খারাপ?
  • ২২ এপ্রিল ২০২৬