এবার করোনায় মারা গেলেন ‘তারাপদ স্যার’

০৩ এপ্রিল ২০২১, ১০:৪৯ AM
তারাপদ স্যার

তারাপদ স্যার © সংগৃহীত

এবার করোনাভাইরাস সংক্রমণে মারা গেছেন ফরিদপুরের বিশিষ্ট শিক্ষক ও সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ। তিনি তারাপদ স্যার নামেই পরিচিত।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাতে ৯৫ বছর বয়সে অকৃতদার এই শিক্ষক মারা যান।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটের ইনর্চাজ ডা. অনন্ত বিশ্বাস বলেন, ‘দুই দিন যাবত তিনি এই ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। আমরা স্যারের সুচিকিৎসার চেষ্টা করেছি। শুক্রবার রাত ৯টার দিকে তিনি মারা যান।’

তার মৃত্যতে ফরিদপুরের সাংসদ খন্দকার মোশাররফ হোসেন, সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, সাবেক মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, জেলা প্রশাসত অতুল সরকার, এফবিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সাধারন সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকীসহ জেলার বিশিষ্ট নাগরিকগণ গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে মানতে হবে এক শর্ত
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬