বাংলাদেশিদের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা

০২ এপ্রিল ২০২১, ০৬:২০ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ শুক্রবার এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডে ভ্রমণের ক্ষেত্রে 'রেড লিস্টে' যুক্ত হয়েছে ফিলিপাইন, পাকিস্তান, কেনিয়া ও বাংলাদেশের নাম। করোনার নতুন ভেরিয়েন্ট নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘রেড লিস্ট’-এর ব্যাখায় বিবিসি বলছে, এর অর্থ হলো, আগামী ৯ এপ্রিল থেকে এইসব দেশ থেকে কেউ যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবে না।

পড়ুন: বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা

এর আগে বৃহস্পতিবার (১ এপ্রিল) যুক্তরাজ্য বাদে পুরো ইউরোপ এবং আরও ১২টি দেশ থেকে যাত্রীদের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়। বাংলাদেশের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানায়, এই নিষেধাজ্ঞা ৩রা এপ্রিল থেকে শুরু হয়ে ১৮ই এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।

ইউরোপের বাইরে যে ১২টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা থাকছে, সেই দেশগুলো হচ্ছে- কাতার, জর্ডান, কুয়েত, বাহরাইন, ব্রাজিল, চিলি, পেরু, লেবানন, তুরস্ক, আর্জেন্টিনা, উরুগুয়ে এবং দক্ষিণ আফ্রিকা।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close