পাশাপাশি সিটে বসলেন স্বামী-স্ত্রী, জরিমানা গুনলেন চালক

০২ এপ্রিল ২০২১, ০৬:১০ PM
প্রতীকী

প্রতীকী

বাসে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে এক বাস চালককে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কর্তৃপক্ষের অভিযোগ, বরিশাল থেকে হিজলা মুলাদীগামী মাহিদুল পরিবহনের স্বামী-স্ত্রী পাশাপাশি সিটে বসিয়ে স্বাস্থ্যবিধি উপপেক্ষা করা হয়েছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় টার্মিনাল থেকে ১৮ রুটে চলাচলরত বাস এক ঘণ্টা বন্ধ রেখে বিক্ষোভ করে শ্রমিকরা। শ্রমিকদের দাবি, বরিশাল থেকে হিজলা মুলাদীগামী মাহিদুল পরিবহনের বাসটিতে স্বামী-স্ত্রী পাশাপাশি সিটে বসায় ম্যাজিস্ট্রেট চালককে জরিমানা করেন।

তারা বলছেন, স্বামী-স্ত্রী নিজ বাড়িতে এক সঙ্গে অবস্থান করতে পারলে বাসে কেন পাশাপাশি সিটে বসতে পারবেন না! এই প্রশ্ন তুলে তারা বাসস্ট্যান্ড এলাকা থেকে সব ধরনের যান চলাচল বন্ধ করে অবরোধ সৃষ্টি করে। তবে পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ জানান, পরিবহন শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে মালিক-শ্রমিকদের নিয়ে আমরা বসেছিলাম। কয়েক দিনের মধ্যে সব শৃঙ্খলার মধ্যে আনা হবে বলে তাদের জানানো হয়েছে।

ইসরায়েলে আঘাত হানল ইরানের ক্লাস্টার মিসাইল
  • ২১ মার্চ ২০২৬
ঈদের নামাজ শেষে পল্লবীতে এলাকাবাসীর সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্…
  • ২১ মার্চ ২০২৬
গৌরনদীতে নিজ এলাকায় ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন তথ্যমন্ত্…
  • ২১ মার্চ ২০২৬
শহীদ ওয়াসিম আকরামের পরিবারের কাছে গেল এনসিপির ঈদ উপহার
  • ২১ মার্চ ২০২৬
জাল ফেলা নিষেধ, ঈদ আনন্দ নেই মেঘনা পাড়ের শতাধিক ভাসমান জেলে…
  • ২১ মার্চ ২০২৬
দূর দেশে ঈদের অনুভূতি: ব্যস্ততার মাঝেও স্মৃতিতে রঙিন উৎসব
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence