সন্ধ্যায় বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

০১ এপ্রিল ২০২১, ০৫:৪০ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো

আজ বৃহস্পতিবার পর্দা উঠছে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আয়োজিত এ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারের নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ পরিস্থিতিতে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, ক্রীড়াপ্রেমী দর্শকের সুরক্ষায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন সীমিত করেছে বিওএ।

উদ্বোধন উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গেট দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে বেলা ৩টায়। সাড়ে ৫টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হবে মূল অনুষ্ঠান। এরপর অডিও ভিজ্যুয়াল প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হবে বাংলাদেশের খেলাধুলার উল্লেখযোগ্য সাফল্য গাঁথা।

সন্ধ্যা পৌনে ৭টায় বাজানো হবে জাতীয় সঙ্গীত। এরপরই শুরু হবে অডিও ভিজ্যুয়াল প্রদর্শনী। খেলোয়াড় ও কর্মকর্তারা মাঠে প্রবেশ করবেন সন্ধ্যা ৬টায় ৫২ মিনিটে। প্রতিযোগিতার শপথ বাক্য পাঠ করাবেন দেশের তারকা আর্চার রোমান সানা। ৭টা ৮ মিনিটে স্বাগত বক্তব্য রাখবেন বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। শুভেচ্ছা বক্তব্য রাখবেন বিওএ সভাপতি ও গেমসের সাংগঠনিক কমিটির নির্বাহী চেয়ারম্যান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। এছাড়াও বক্তব্য রাখবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, সোয়া ৭টায় ভার্চুয়ালি বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মশাল প্রজ্বলন করবেন গলফার সিদ্দিকুর রহমান ও ২০১৬ এসএ গেমসে স্বর্ণপদক জয়ী সাঁতারু মাহফুজা খাতুন শীলা।

চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬