চকরিয়ায় বাস উল্টে সংবাদকর্মীসহ আহত ২০

৩০ মার্চ ২০২১, ১২:৩২ PM

© সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে তিন সংবাদকর্মীসহ অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে ঢাকা ট্রিবিউনের তিন সংবাদকর্মী রয়েছেন। তারা সবাই ঢাকা থেকে কক্সবাজার হয়ে সেন্টমার্টিন যাচ্ছিলেন। সোমবার (২৯ মার্চ) ভোর ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন--ঢাকা ট্রিবিউনের অনলাইন বিভাগের সংবাদকর্মী মাহমুদুল হক নিশাত (২৪), ইমরান হোসেন (২৮) ও আতিক মোস্তফা (২২)।

এছাড়াও তাদের সহপাঠি নাফিজ (২৪), অর্নব (২৫), তামিম (২২), কায়েস (২২), মিশুক (২৪), জাকিয়া (২১), আর্জু (২৬) ও মৌ (২৬) হয়েছে। আহত অন্য যাত্রীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

খবর পেয়ে চকরিয়া হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কক্সবাজার জেলা সদর হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা ট্রিবিউনের সাংবাদিক মাহমুদুল হাসান নিশাত জানান, বন্ধু-বান্ধব ও সহপাঠিদের নিয়ে রবিবার রাতে ঢাকা থেকে রিলাক্স পরিবহনের মাধ্যমে কক্সবাজারের উদ্দেশে রওয়ানা দেন তারা। এসময় কক্সবাজারের চকরিয়া হারবাং এলাকায় পৌঁছলে একটি মালবাহী ট্রাককে জায়গা দিতে গিয়ে যাত্রীবাহী রিলাক্স পরিবহনটি খাদে পড়ে উল্টে যায়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

চকরিয়া চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, ঢাকা থেকে কক্সবাজারমুখী যাত্রীবাহী রিলাক্স পরিবহনের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের খাদে পড়ে। এসময় বাসটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সুযোগ থাকলে ইরানের তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
মাতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়নের দাবি জকসুর
  • ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
close