সরকারি চাকরিজীবীদের নববর্ষ ভাতা ১০ এপ্রিলের মধ্যেই

২৯ মার্চ ২০২১, ১২:৩৪ PM

© ফাইল ফটো

আগামী ১ এপ্রিল থেকে ১০ এপ্রিলের মধ্যে নববর্ষ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। অর্থবিভাগের উপসচিব (সিনিয়র সচিবের একান্ত সচিব) মো. হেলাল উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। গত কয়েক বছর ধরে এ নববর্ষ ভাতা দিচ্ছে সরকার।

এ বিষয়ে মো. হেলাল উদ্দীন বলেন, যেহেতু এখন অনলাইন সিস্টেম, এই ভাতার বিল প্রথমে সাবমিট করতে হবে। বিল সাবমিট করার পর একাউন্টস অফিস পাস করবে, পাস করলেই ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। এই বিলটি এপ্রিলের ১ থেকে ১০ তারিখের মধ্যেই দেয়া হবে। বৈশাখের আগেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এই ভাতা পাবেন।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নববর্ষ ভাতার আলাদা কোড আছে। ১৪ এপ্রিলের আগেই বিল করে সাধারণত বিলটি তোলা যায়। তবে বিল সাবমিট করার পরি একাউন্টস বিভাগ থেকে তা পাস করার পরই বিলটি পাওয়া যায়। গত বছরও ১০ এপ্রিল নববর্ষ ভাতা পেয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৫ ডিসেম্বর ঘোষিত জাতীয় বেতন কাঠামোতে প্রথমবারের মতো বাংলা নববর্ষ ভাতা চালু হয়। এটি কার্যকর ধরা হয় ওই বছরের ১ জুলাই থেকে। সে অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ হারে নববর্ষ ভাতা পেয়ে আসছেন।

বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি-দ্বিতীয় লাহোর, ঢাকা কত?
  • ২২ এপ্রিল ২০২৬
যুদ্ধে ক্ষতিগ্রস্ত ৭৭৫ স্কুল সংস্কার করেছে ইরান
  • ২২ এপ্রিল ২০২৬
ইরানের ড্রোন কীভাবে বিশ্বে ক্ষমতার ধারণা বদলে দিয়েছে
  • ২২ এপ্রিল ২০২৬
২০ মিনিট ভুল প্রশ্নে পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা, অতঃপর...
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির নবীন শিক্ষার্থীদের বিশেষ মাইগ্রেশন শুরু, সুখবর পাচ্ছে…
  • ২২ এপ্রিল ২০২৬
‘বেডটাইম স্ট্যাকিং’ ঘুমের জন্য ভালো না খারাপ?
  • ২২ এপ্রিল ২০২৬