সাইনবোর্ডে পুলিশ-বিজিবির সঙ্গে হেফাজতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

২৮ মার্চ ২০২১, ১১:৫৪ AM
সড়কে বিজিবি’র অবস্থান

সড়কে বিজিবি’র অবস্থান © জীবন আহমেদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় পুলিশ ও বিজিবির সদস্যদের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় এ ঘটনায় একজন হেফাজত কর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, হরতালের সমর্থনে রোববার সকাল থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় বিদ্যুতের খুঁটি ফেলে ও টায়ার জ্বালিয়ে মহাসড়কটি অবরোধ করে রাখে হেফাজতে ইসলামের কর্মীরা। পরে বেলা ১১টার দিকে পুলিশ ও বিজিবির সদস্যরা তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। একপর্যায়ে ফাঁকা গুলি ছুড়ে বিজিবির সদস্যরা। এসময় উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় একজন হেফাজত কর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হন।

তবে তাৎক্ষণিক এ বিষয়ে কারো বক্তব্য পাওয়া যায়নি।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close