মোদিবিরোধী কর্মসূচিতে হামলার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ

২৭ মার্চ ২০২১, ০৯:১২ PM
জয়পুরহাটে বিক্ষোভ

জয়পুরহাটে বিক্ষোভ © টিডিসি ফটো

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সারাদেশে মোদিবিরোধী কর্মসূচিতে হামলার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ করেছে জেলা ছাত্র অধিকার পরিষদ।

আজ শনিবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১২টায় শহরের বাটার মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আমতলীতে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্র অধিকারের সভাপতি এস এম আবিদ শিহাব গালিব।

এসময় তিনি বলেন, স্বাধীনতা দিবস ও মুক্তিযুদ্ধের সূবর্ণজয়ন্তীতে মোদিবিরোধী কর্মসূচিতে সরকার যে ন্যাক্কাজনকভাবে নিরস্ত্র মানুষকে নির্বিচারে গুল করে হত্যা করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইঙ্গে আমরা এ হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সস্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক শাহেদ আহম্মেদসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

৩ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধনের বিল পাস সংসদে
  • ০৭ এপ্রিল ২০২৬
মধ্য রাতের মধ্যে যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
  • ০৭ এপ্রিল ২০২৬
বঙ্গবন্ধু-হাসিনা-বঙ্গমাতা বাদ, তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের …
  • ০৭ এপ্রিল ২০২৬
উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে চীন, আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী
  • ০৭ এপ্রিল ২০২৬
close