রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল

০৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ PM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু সম্ভাব্য তারিখ জানা গেছে। আগামী ১০ মে ক্লাস শুরু হতে পারে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও ‘এ’ ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বর্তমানে আমাদের ভর্তি কার্যক্রম চলমান। আমাদের ক্লাস শুরু হবে আগামী ১০ মে।’

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের বিভাগ পছন্দক্রম পূরণ প্রক্রিয়া শুরু হয় গত ২২ ফেব্রুয়ারি। এখন পর্যন্ত ‘এ’, ‘বি’ এবং ‘সি’ ইউনিটের বিষয়ভিত্তিক দ্বিতীয় সাবজেক্ট চয়েস লিস্ট প্রকাশিত হয়েছে। ক্লাস শুরুর আগেই ভর্তি কার্যক্রম বন্ধ করা হবে বলে জানা গেছে। 

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হয়। গত ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) ও ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছরে কোনো সিলেকশন ছিল না। দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত হয়। এ ছাড়া এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬