হেফাজত সমর্থকদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: জাফরুল্লাহ

২৭ মার্চ ২০২১, ০৪:৩৮ PM
ডা. জাফরুল্লাহ চৌধুরী

ডা. জাফরুল্লাহ চৌধুরী © ফাইল ফটো

হেফাজতে ইসলামের সমর্থকদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার (২৭ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ভাসানী অনুসারী পরিষদ’ আয়োজিত প্রতিবাদ সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

জাফরুল্লাহ বলেন, হরতাল ডাকা একটি দেশের নাগরিকদের মৌলিক অধিকার। তাই হেফাজত যে হরতাল ডেকেছে তাতে বাধা দেবেন না। হরতালে সবাইকে সমর্থন দেয়ার আহবান জানিয়েছেন তিনি।

পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রতিবাদ করা আমাদের মৌলিক অধিকার। এখান থেকে কাউকে ধরে নিয়ে যাবেন না। পুলিশেল কাজ হচ্ছে শান্তি রক্ষা করা। এখানে কোনো উশুঙ্খল মানুষ নেই। আইনশৃঙ্খলার জন্য আপনার চুপচাপ দাঁড়িয়ে থাকুন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ আরও অনেকে।

ব্র্যাক ব্যাংকে ইন্টার্নশিপের সুযোগ, থাকছে ১৫,০০০ টাকা মাসি…
  • ১১ এপ্রিল ২০২৬
চলতি মাসেই এম‌বিবিএস-বিডিএস নতুন বর্ষের ক্লাস
  • ১১ এপ্রিল ২০২৬
দলবদ্ধ ধর্ষণ মামলার আসামিরা প্রকাশ্যে, নিরাপত্তাহীনতায় ভিকট…
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ‘শান্তি আলোচনায়’ যেসব বিষয় নিয়ে ইরানের সঙ্গে দর-…
  • ১১ এপ্রিল ২০২৬
‘আমি মামলা করি না, নিজের বিচার নিজে করি’
  • ১১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত জানাল হামাস
  • ১১ এপ্রিল ২০২৬
close