নিথর শরীরে দেশে ফিরলেন মওদুদ আহমেদ

১৮ মার্চ ২০২১, ০৭:২৪ PM
ব্যারিস্টার মওদুদ আহমেদে

ব্যারিস্টার মওদুদ আহমেদে © ফাইল ফটো

প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মওদুদ আহমেদের মরদেহ বিমানটি অবতরণ করে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং শায়রুল কবির খান।

এদিকে প্রয়াত নেতার মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থি রয়েছে বিএনপি ও ২০ দলীয় ঐক্য জোটের সিনিয়র নেতারা।

জানা গেছে, আগামীকাল সকাল ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে মওদুদ আহমেদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ৯টা থেকে মরহুমের লাশ শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় শহীদ মিনারে রাখা হবে। এদিন বিকাল সাড়ে ৫টায় মওদুদ আহমেদের বাসভবনে শেষ জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে দাফন করা হবে।

প্রসঙ্গত, মওদুদ আহমেদ গত মঙ্গলবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

নৌ-অবরোধ তুলে না নিলে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবে না ইরান
  • ১৯ এপ্রিল ২০২৬
নবজাতকের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিএমইউতে প্রশিক্ষকদের…
  • ১৯ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পলিটেকনিক শিক্ষার্থীর
  • ১৯ এপ্রিল ২০২৬
অতীতের সরকারের দুর্নীতি-ভুল পলিসিতে স্বাস্থ্য ব্যবস্থা এখন …
  • ১৯ এপ্রিল ২০২৬
তিন মাস পর ফের নতুন কমিটি জবি শিবিরের
  • ১৯ এপ্রিল ২০২৬
ভাল নেই হাফেজে কোরআন হামিদুর, মস্তিষ্ক থেকে জটিলতা কিডনিতেও
  • ১৯ এপ্রিল ২০২৬