করোনায় আক্রান্ত হয়ে রিজভী হাসপাতালে ভর্তি

১৮ মার্চ ২০২১, ০৬:০৪ PM
রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী © ফাইল ফটো

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার (১৮ মার্চ) রাজধানীর স্কয়ার হাসপাতালের করোনা ইউনিটে তিনি ভর্তি হন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন বলে জানা যায়। পরে গত বুধবার করোনা টেস্ট করলে রিপোর্ট পজিটিভ আসে। 

ডা. রফিকুল ইসলাম বলেন, উন্নত চিকিৎসার জন্য তাকে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগম এবং তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার হাসপাতালে সার্বক্ষণিক তার খোঁজখবর রাখছেন।

কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬
সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬