নতুন করে এমপিও পেলেন ১১২৮ শিক্ষক-কর্মচারী

১৫ মার্চ ২০২১, ০৬:৫৭ PM

© সংগৃহীত

নতুন করে এক হাজার ২৮ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। দেশের ৯টি আঞ্চলিক অফিসের এক হাজার ৪২০টি আবেদনের মধ্যে থেকে তাদের এমপিওভুক্ত করা হয়েছে।

সোমবার (১৫ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম মো. ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভায় তাদের এমপিওভুক্তি দেওয়া হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর বেলাল হোসাইন বলেন, নিয়মিত এমপিও বৈঠকে মোট এক হাজার ৪২০টি আবেদন ছিল। তার মধ্যে যাচাই বাছাই করে এক হাজার ১২৮ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে। যেসব আবেদনে অসঙ্গতি ছিল সেগুলো আরও অধিক যাচাই বাছাই করে পরবর্তীতে এমপিও সভায় তোলা হবে।  

নিয়ম অনুযায়ী, প্রতি বিজোড় মাসে একবার এমপিও কমিটির সভা অনুষ্ঠিত হয়। সে হিসেবে সোমবার (১৫ মার্চ) এ সভা ডাকা হয়। এ সভায় শিক্ষক-কর্মচারীদের এমপিও দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। গত কয়েকমাসে যারা শূন্য পদের বিপরীতে বিধান অনুযায়ী নিয়োগ পেয়ে যোগদান করেছেন, তাদের এমপিওভুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া মামলার কারণে ঝুলে থাকা এমপিওর বিষয়েও সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। এছাড়াও সংশ্লিষ্ট বিভাগের তিনজন প্রতিনিধি, পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের একজন, অধিদফতরের ৯ আঞ্চলিক উপ-পরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা এতে অংশ নেন।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close