সেরা ১০ সুন্দরীর তালিকায় ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী

১৫ মার্চ ২০২১, ০৩:১২ PM
মাসুদা খান

মাসুদা খান © ফাইল ফটো

দেশ সেরা সুন্দরীদের তালিকায় প্রথম ১০ জনের মধ্যে স্থান করে নিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাসুদা খান। ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন তিনি।

এছাড়াও সেরা ১০ এ স্থান করে নিয়েছেন ঢাবির দুই শিক্ষার্থী নিদ্রা দে নেহা ও ফারজানা ইয়াসমিন অনন্যা। তালিকায় স্থান পাওয়া অন্যরা হলেন- ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের তানজিয়া জামান, লেভেলের শিক্ষার্থী অঙ্কিত দে, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের আপনা চাকমা, প্রাইম বিশ্ববিদ্যালয়ের ফারজানা আক্তার, চায়নার ক্যাপিটাল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফাতেমাতুজ্জহোরা, তৌহিদা তাসনিম তিফা ও মারিয়াম আহমেদ।

মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার এবারের আয়োজনের মূল স্লোগান ‘আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য’। মিস ইউনিভার্স বাংলাদেশ হলো জাতীয় পর্যায়ের একটি সুন্দরী প্রতিযোগিতা। আয়োজনের সভাপতি রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশের অন্যতম বুদ্ধিমতী, মেধাবী ও আত্মবিশ্বাসী তরুণীদের বিশ্বদরবারে তুলে ধরবে মিস ইউনিভার্স বাংলাদেশ। বাংলাদেশের নারীদের জন্য এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে তাঁরা তাঁদের চলার পথে নানা চ্যালেঞ্জ মোকাবিলায় নানামুখী সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানবতার সেবায় এগিয়ে আসবেন।

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ২০১৯ সালের ১৫ অক্টোবর প্রতিযোগিতার মুকুট উন্মোচন করা হয়।

সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতিকর্মী—ছাত্রদলের কমিটি থেকে…
  • ০৬ এপ্রিল ২০২৬
close