বড় বিপদের শঙ্কা, এখন করোনায় আক্রান্ত বেশিরভাগই তরুণ: স্বাস্থ্যের ডিজি

১৪ মার্চ ২০২১, ০৪:২৫ PM
করোনা নমুনা পরীক্ষা

করোনা নমুনা পরীক্ষা © ফাইল ছবি

দেশে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে সামনে বড় বিপদের শঙ্কা দেখছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক এবিএম খুরশীদ আলম। তিনি বলেন, এখন যারা আক্রান্ত হচ্ছেন, তাদের বেশিরভাগই তরুণ, আক্রান্তদের অনেককেই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করতে হচ্ছে।

রবিবার (১৩ মার্চ) ঢাকার শ্যামলীর টিবি হাসপাতালে ওয়ান স্টপ টিবি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই শঙ্কার কথা বলেন। 
সংক্রমণের ভয়াবহতার বর্ণনায় স্বাস্থ্যের ডিজি বলেন, গত দুই মাসে আমার কাছে কখনোই আইসিইউ বেডের জন্য কোনো অনুরোধ আসে নাই। কিন্তু গত কয়েকদিন ধরে ফোন পাচ্ছি আইসিইউ বেড পাওয়া যাচ্ছে না।  

তিনি আরো জানান, আগে বৃদ্ধ ও দীর্ঘদিন ধরে রোগে আক্রান্তদের আইসিইউতে দিতে হত। এখন তরুণ সুস্থরাও আক্রান্ত হচ্ছেন। তাদেরকে আইসিইউতে নিতে হচ্ছে।

সবাইকে সতর্ক করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘গেল দুই মাস আমরা স্বস্তিতে ছিলাম, তাই এখন আমরা কোনো কিছু মানছি না। সামনের দিকে আমরা আরও বড় বিপদে পড়তে যাচ্ছি যদি আমরা স্বাস্থ্যবিধি না মানি।’

সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ইতোমধ্যে দেশের সব হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যের ডিজি বলেন, ইতোমধ্যে সিভিল সার্জন অফিসগুলোতে চিঠি পাঠানো হয়েছে। সারা দেশে আইসিইউগুলো প্রস্তুত রাখতে বলা হয়েছে। সব দেশে ডিভিশনাল হাসপাতাল এবং ঢাকায় যতগুলো হাসপাতাল আছে, সেগুলোর পরিচালকদের সঙ্গে বসেছিলাম, তাদের সুবিধা-অসুবিধা কার কী অবস্থা আমরা সেগুলো শুনেছি। সেভাবেই আমরা ব্যবস্থা করছি। তাদের বলেছি যে কয়টা বেড আছে, আপনারা রেডি রাখেন। বি রেডি ফর ম্যানেজমেন্ট ফর দ্য কোভিড পেশেন্টস।

যুক্তরাজ্য ও আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরনের কারণে দেশে সংক্রমণ বাড়ছে কি-না জানতে চাইলে তিনি বলেন, জিনোম সিকোয়েন্সের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। করোনাভাইরাসের টিকার তৃতীয় চালান শিগগিরই দেশে পৌঁছাবে বলেও জানান তিনি।

জমি নিয়ে সংঘর্ষে নারী নিহত, আহত ৯
  • ২২ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষা নিয়ে ১১ বিশেষ নির্দেশনা বোর্ডের 
  • ২২ এপ্রিল ২০২৬
বিদায় অনুষ্ঠানে হামলা, ৬ বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার
  • ২২ এপ্রিল ২০২৬
২১ ঘণ্টা সময় পেলেন মনিরা শারমিন
  • ২২ এপ্রিল ২০২৬
ইবির আবরার ফাহাদ হলের প্রথম প্রভোস্ট অধ্যাপক হাফিজুর রহমান
  • ২২ এপ্রিল ২০২৬
একাত্মতার অনুরণন ২০২৬: উদ্ভাবন, সংযোগ ও উদযাপনের এক অনন্য আ…
  • ২২ এপ্রিল ২০২৬