সাংবাদিকের অনুরোধে ‘ডেমো’ করেছি, ভ্যাকসিন নিয়ে মুক্তযুদ্ধমন্ত্রী

১৩ মার্চ ২০২১, ০৬:১৭ PM
 আ ক ম মোজম্মেল হক

আ ক ম মোজম্মেল হক © ফাইল ফটো

মুক্তযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজম্মেল হক বলেছেন, আমি টিকা নেয়ার পর একজন সাংবাদিকের অনুরোধে টিকা নেয়ার চিত্রটির ডেমো করতে হয়েছে। আমার টিকা নেয়ার ভিডিও বিঠিভির কাছে আছে।

এর আগে শনিবার (১৩ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্ত্রীর এই ডেমো ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিও নিয়ে শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান আ ক ম মোজাম্মেল হক।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ১৭ ফেব্রুয়ারি আমি ভ্যাকসিন নিয়েছি। ভ্যাকসিন নেওয়ার পর সচিবের সঙ্গে আমরা যখন বাইরের দিকে যাচ্ছি, ওই সময় একটি চ্যানেলের সাংবাদিক এসে বলেন, তারা ফুটেজ পাননি। ওই সাংবাদিক অনুরোধ করেন, আমি যেন আবার একটু ভ্যাকসিন নেওয়ার ‘ডেমো’ করি। মূলত তার অনুরোধেই আবার একটু ভ্যাকসিন নেওয়ার ডেমো করতে হয়েছে।”

তিনি আরও বলেন, আমার ভ্যাকসিন নেওয়ার ফুটেজ বিটিভি’র কাছে রয়েছে। কেউ যদি চ্যালেঞ্জ করতে চায় যে আমি ভ্যাকসিন নিইনি, আমি ওই ফুটেজ দেখাতে পারব।

ট্যাগ: করোনা
জমি নিয়ে সংঘর্ষে নারী নিহত, আহত ৯
  • ২২ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষা নিয়ে ১১ বিশেষ নির্দেশনা বোর্ডের 
  • ২২ এপ্রিল ২০২৬
বিদায় অনুষ্ঠানে হামলা, ৬ বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার
  • ২২ এপ্রিল ২০২৬
২১ ঘণ্টা সময় পেলেন মনিরা শারমিন
  • ২২ এপ্রিল ২০২৬
ইবির আবরার ফাহাদ হলের প্রথম প্রভোস্ট অধ্যাপক হাফিজুর রহমান
  • ২২ এপ্রিল ২০২৬
একাত্মতার অনুরণন ২০২৬: উদ্ভাবন, সংযোগ ও উদযাপনের এক অনন্য আ…
  • ২২ এপ্রিল ২০২৬