শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর ছাত্রলীগের কমিটি গঠন

১১ মার্চ ২০২১, ০৮:০৩ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছাত্রলীগ সভাপতি-সম্পাদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছাত্রলীগ সভাপতি-সম্পাদক © সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ ইউনিটগুলোর কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১১ মার্চ) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলে ছাত্রলীগ সভাপতি ও সম্পাদককে এই নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।

তিনি বলেন, গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের অনানুষ্ঠানিকভাবে দেখা হয়েছে। সেখানে তিনি আমাদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। এছাড়া করোনাকালীন সময়ে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচির প্রশংসা করেছেন তিনি।

জয় বলেন, করোনার কারণে মেয়াদোত্তীর্ণ ইউনিটের কমিটি গঠন থমকে ছিল, সে বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। পরবর্তীতে তিনি সংগঠনকে গতিশীল করতে কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন। করোনাকালে ছাত্রলীগের ভূমিকা নিয়েও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী বলে জানান তিনি।

চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬