একসঙ্গে দেড় লাখ শিশুর কণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ

০৬ মার্চ ২০২১, ০৯:৩৭ PM
জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন © ফাইল ফটো

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আগামীকাল রবিবার দেড় লাখ শিশুর কণ্ঠে একসঙ্গে বঙ্গবন্ধুর ভাষণ উচ্চারিত হবে। খুলনা মহানগরী এবং এই জেলার ৯টি উপজেলার এক হাজার ৫০০ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসার শিশুরা ভাষণ উপস্থাপন করবেন।

শনিবার (৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

তিনি জানান, খুলনা মহানগরী এবং ৯টি উপজেলার দেড় হাজার প্রাথমিক-মাধ্যমিক ও মাদরাসার শিশুরা ওয়েবিনারের মাধ্যমে যুক্ত হবেন। এই বিদ্যালয়গুলোর প্রতিটি থেকে অন্তত পক্ষে ১০০ জন করে শিশু যুক্ত থাকবেন। খুলনার বয়রাস্থ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে মূল অনুষ্ঠান হবে। মূল অনুষ্ঠানস্থলে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত ১৫১ শিশু উপস্থিত থাকবেন। তাদের সাথে ওযেবিনারের মাধ্যমে আরও দেড় লাখ শিশু যুক্ত হবেন।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close