কমনওয়েলথের সফল তিন নারী নেতার তালিকায় শেখ হাসিনা

০৬ মার্চ ২০২১, ১২:৪১ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

কমনওয়েলভুক্ত ৫৪টি দেশের সরকারপ্রধানদের মধ্যে সবচেয়ে অনুপ্রেরণাদায়ী তিন নারী নেতার একজন নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমনওয়েলথ মহাসচিব পেট্রেসিয়া স্কটল্যান্ড কিউসি আন্তর্জাতিক নারী দিবস-২০২১ সামনে রেখে গত ৪ মার্চ এক বিশেষ ঘোষণায় তিন সরকারপ্রধানকে করোনাকালে ‘অসাধারণ নারী নেতৃত্ব ও গভীর অনুপ্রেরণাদায়ী’ হিসেবে উল্লেখ করেছে।

করোনাভাইরাস মহামারির মধ্যে অনন্য নেতৃত্বগুণ দেখানোয় তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে বলে শুক্রবার (৫ মার্চ) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন। কমনওয়েলথ মহাসচিব বলেন, ‘আমি অনেক নারী এবং মেয়ের মাধ্যমে অনুপ্রাণিত হয়েছি। তারপরও আমাদের কমনওয়েলথের তিনজন বিস্ময়কর নেতার নাম বলতে চাই- নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন, বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

পেট্রেসিয়া বলেন, অনেক নারীর পাশাপাশি এই তিন নেতা আমাকে এমন একটি বিশ্বের আশা দিয়েছেন, যা নারী-পুরুষদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করবে এবং আমাদের সার্বজনীন মঙ্গলের জন্য কাজ করবে বলেও প্রত্যাশা করেন তিনি। এই তিন নেতা করোনাকালে যার যার দেশে নিজ নিজ ভূমিকায় অসাধারণ দক্ষতা দেখিয়েছেন বলেও উল্লেখ করেন কমনওয়েলথ মহাসচিব।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে যা বললেন শিক্ষাম…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ
  • ০৮ এপ্রিল ২০২৬
৬ মাসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনে ভূমি অধিগ্রহণ…
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
close