শেখ হাসিনার সঙ্গে থাকলে বাংলাদেশ পাল্টে যাবে: আইনমন্ত্রী

০৫ মার্চ ২০২১, ০৮:৩৬ PM
আনিসুল হক

আনিসুল হক © ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকলে বাংলাদেশের ভবিষ্যত পাল্টে যাবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। শুক্রবার (৫ মার্চ) আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে এক পথসভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র বদলে গেছে। দেশের মানুষের টাকায় শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করেছেন। কারও কাছ থেকে ঋণ নিতে হয়নি। বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে। সবই শেখ হাসিনার নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। ২০৪১ সালে বাংলাদেশকে সারা বিশ্বে একটি উন্নত দেশ হিসেবে পরিচিত করে তুলব।

তিনি বলেন, করোনা মহামারিতে সারা বিশ্বে ২৫ লাখ লোক মারা গেছে। আর কাউকে হারাতে চাই না। করোনার বিরুদ্ধে যে যুদ্ধ, সে যুদ্ধে জয়ী হতে চাই। এজন্য তিনি সকলকে দ্রুত করোনাভাইরাসের ভ্যাকসিন নেয়ার পরামর্শ দেন।

এ সময় উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারোয়ার, জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূইয়া, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূইয়া ও আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল।

চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬