জিডিপি বাড়লেও নির্বাচন নিয়ে বিতর্ক আছে: সমবায়মন্ত্রী

০৪ মার্চ ২০২১, ০২:৩৩ PM
তাজুল ইসলাম

তাজুল ইসলাম © ফাইল ফটো

পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, গত ১২ বছরে আমাদের অনেক উন্নয়ন হয়েছে। জিডিপি অনেক বৃদ্ধি পেলেও আমাদের নির্বাচন নিয়ে তর্ক-বিতর্ক আছে।

বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে রাজধানীর একটি হোটেলে গ্রাম আদালত কার্যক্রমের ওপর প্রশিক্ষণ কর্মশালায় সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সরকারের নানা পদক্ষেপের কারণে গ্রাম আদালত এখন জনপ্রিয় হয়ে উঠেছে। গ্রাম আদালতের আইনগত বিষয়গুলো আরও যুগোপযোগী করার জন্য সরকার ইতোমধ্যে সংশোধনের ব্যবস্থা নেয়া হয়েছে। আগামীতে গ্রাম আদালত ব্যবস্থা কার্যকর করার লক্ষ্যে দেশের সব ইউনিয়নে গ্রাম আদালত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।

কর্মশালায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সজে তেরিংক, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জিসহ দেশের ১২৮টি উপজেলার নির্বাহী অফিসাররা কর্মশালায় অংশ নেন।

চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
দুই বছরের জন্য নিষিদ্ধ সেই মাবিয়া
  • ১২ এপ্রিল ২০২৬
চৈত্র সংক্রান্তিতে রাবিতে যুদ্ধবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান ‘…
  • ১২ এপ্রিল ২০২৬
কেউ ভ্যাকসিন না দিলে তাকে আইনের আওতায় আনার পরামর্শ
  • ১২ এপ্রিল ২০২৬
হাতিয়ায় ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি তেলসহ আটক ৪
  • ১২ এপ্রিল ২০২৬
ক্যাশিয়ার নিয়োগ দেবে সুলতান’স ডাইন, পদ ৯, আবেদন শেষ ১১ মে
  • ১২ এপ্রিল ২০২৬
close