টিকা কিনতে টাকা প্রস্তুত রাখতে বললেন প্রধানমন্ত্রী

০২ মার্চ ২০২১, ০৫:৩৭ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো

করোন ভাইরাসের আরও টিকা কেনার জন্য প্রয়োজনীয় অর্থের যোগান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (এনইসি) সভায় তিনি এ নির্দেশনা দেন। পরিকল্পনা কমিশনের সচিব মোহাম্মদ জয়নুল বারী সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর বরাত দিয়ে সচিব বলেন, সময় মতো করোনার টিকা দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। প্রয়োজনে আরও টিকা কেনার কথাও জানিয়েছেন তিনি। সেজন্য অর্থ সংস্থান রাখতে হবে। পাশাপাশি কৃষি উৎপাদন বিঘ্নিত এবং মানুষের খাদ্য সমস্যা যেন না হয় সেই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবরা রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপস্থিত থেকে ও সচিবালয় থেকে এবং প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনইসি সভায় অংশ নেন।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close