স্ত্রীসহ করোনা টিকা নিলেন বিএনপি মহাসচিব

০১ মার্চ ২০২১, ১০:২২ PM
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর © ফাইল ফটো

করোনাভাইরাসের টিকা নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম। আজ সোমবার সকালে কুয়েত-মৈত্রী হাসপাতালে গিয়ে তারা উভয়ে টিকা নিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ স্ত্রীসহ সকালে তিনি নিয়েছেন।

এছাড়া ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনসহ বিভিন্ন নেতা করোনাভাইরাসের টিকা নিয়েছেন।

এর আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়ে প্রায় এক মাস থেকে ২৫ ফেব্রুয়ারি দেশে ফিরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে ফিরে তিনি বলেছিলেন, সেখানে (সিঙ্গাপুর) বিদেশিদের টিকা দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে এসে দেখব কী অবস্থা, রেজিস্ট্রেশন করে তখন চেষ্টা করব।

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন
  • ১৩ এপ্রিল ২০২৬
গ্রামীণ ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদ…
  • ১৩ এপ্রিল ২০২৬
সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈনের চার সহযোগী চার…
  • ১৩ এপ্রিল ২০২৬
ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা করায় ১ জনকে কারাদণ্ড, ৫ জনকে জরিমানা
  • ১৩ এপ্রিল ২০২৬
কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে মাদ্রাসা শিক্ষককে হাতুড়ি …
  • ১৩ এপ্রিল ২০২৬
পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও শামীমের বাদ পড়ার বিষয়টি রাজনৈ…
  • ১৩ এপ্রিল ২০২৬