দেশে দুর্ভিক্ষের আশঙ্কা করছেন ডা. জাফরুল্লাহ

০১ মার্চ ২০২১, ১০:১৯ PM
ডা. জাফরুল্লাহ চৌধুরী

ডা. জাফরুল্লাহ চৌধুরী © ফাইল ফটো

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‌বিদেশি চক্রান্ত, সরকারের ভুল নীতি, মানবাধিকার লুণ্ঠন, সুশাসনের অভাবে দেশে আগামী বছরের মধ্যে ১৯৭৪ সালের মতো দুর্ভিক্ষ দেখা দেবে। প্রায় সাড়ে ৭ মিলিয়ন টন খাদ্যাভাব দেখা দিতে পারে।

আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ, গণসংহতি আন্দোলন, ছাত্র-যুব-শ্রমিক অধিকার পরিষদ ও রাষ্ট্রচিন্তা। রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিতে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, জাতিসংঘের একটি সনদ পেতে যাচ্ছি। মুক্তিযুদ্ধের যে তিন প্রতিশ্রুতি তার বিপরীতে পুঁজিবাদের দিকে এগোচ্ছি। যে সংগ্রাম ও আত্মদানের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, তা আজও পূর্ণতা লাভ করেনি।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়ার পাশাপাশি সবাই মিলে অসম্পূর্ণ মুক্তিযুদ্ধকে সম্পূর্ণ করতে হবে। এক ব্যক্তি বাংলাদেশে একা স্বাধীনতা আনেননি। সবাই মিলিতভাবে স্বাধীনতা এনেছেন।

অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, রাষ্ট্রচিন্তার হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
ইউরেনিয়ামের বিনিময়ে ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলারের সম্পদ ফ…
  • ১৭ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬