আ.লীগ-বিএনপির কাউন্সিলর প্রার্থীর সংঘর্ষ, ছাত্রলীগ নেতা ছুরিকাহত

২৭ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

বগুড়ায় পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক ছাত্রলীগ নেতাসহ তিনজনকে ছুরিকাঘাত করা হয়েছে। আহতরা বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চেলোপাড়া বটতলা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ছুরিকাঢ়াতে আহত ছাত্রলীগ নেতার নাম মোহাম্মদ আলী শান্ত (২২)। তিনি ওয়ার্ড শাখা ছাত্রলীগের সভাপতি।

জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় বর্তমান কাউন্সিলর বিএনপি সমর্থিত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক পরিমল কুমার দাসের সমর্থকরা একটি মিছিল বের করেন। এ সময় বটতলা এলাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনন্দ কুমার দাসের সমর্থকরা পৌছালে তাদের মধ্যে সংঘর্ষ বাধে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, হামলার ঘটনার জানার পরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া ২ জনকে আটক করা হয়েছে।

শহীদ মুগ্ধের বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক …
  • ৩১ মার্চ ২০২৬
ফ্যাসিস্টের যন্তর-মন্তর ঘর থেকে মুক্তিযোদ্ধা হওয়া রাজাকারদে…
  • ৩১ মার্চ ২০২৬
শিশুদের সব মৃত্যু হামের কারণে নয়: স্বাস্থ্যসচিব
  • ৩১ মার্চ ২০২৬
উপাচার্যকে কেন্দ্র করে কোনো বলয় থাকবে না: জবি উপাচার্য
  • ৩১ মার্চ ২০২৬
ফায়ার সার্ভিসের নতুন পরিচালক নিয়োগ
  • ৩১ মার্চ ২০২৬
ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চা…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence