নিজ বাড়ি থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

নিজ বাড়ি থেকে অষ্টম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গাজীপুরের কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হাসান উদ্দৌলা মরদেহ উদ্ধারের বিষটি নিশ্চিত করেছেন।

নিহত শিক্ষার্থীরা নাম ফাতেমা আক্তার (১২)। সে উপজেলার কলাবাধা গ্রামের করিম মিয়ার মেয়ে এবং স্থানীয় হলি মডেল পাবলিক স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। ফাতেমার বাবা-মা স্থানীয় একটি কারখানায় চাকরি করেন।

এসআই হাসান উদ্দৌলা নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, সকালে মা-বাবা দুজনেই ফাতেমাকে বাড়িতে রেখে কারখানায় কাজে চলে যান। লাঞ্চ বিরতির সময় বাসায় ফিরে মেয়েকে নিয়ে একসঙ্গে দুপুরের খাবার খেয়ে তারা আবারও কাজে চলে যান। কারখানা ছুটির পর বিকালে বাড়িতে এসে মেয়ে ফাতেমাকে না পেয়ে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেন। সন্ধ্যায় তাদের পরিত্যক্ত ঘরে ফ্যানের সঙ্গে গলায় উড়না পেঁচানো অবস্থায় মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬