শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে নির্দেশনা প্রধানমন্ত্রীর

২২ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩৬ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো

শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার বিষয়টি খতিয়ে দেখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) মন্ত্রী পরিষদ সভায় তিনি এ নির্দেশনা দেন।

মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদেরকে এ তথ্য জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি দেখে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার ব্যাপারে ৫-৬ দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরো জানান, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে একটি কমিটি করে দিয়েছেন প্রধানমন্ত্রী। তারা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

সচিব বলেন, সরকার এ বিষয়ে আন্তরিক। তবে শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী পরিষদ সচিব।

হরমুজ প্রণালিতে তেলবাহি ৮ ট্যাঙ্কারের গতিপথ পরিবর্তনের দাবি
  • ১৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ভারতের সমস্যা আরো বাড়াবে?
  • ১৫ এপ্রিল ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ
  • ১৫ এপ্রিল ২০২৬
দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরিতে কত?
  • ১৫ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে বাংলাদেশিসহ ২৫০ অভিবাসীর ট্রলারডুবি…
  • ১৫ এপ্রিল ২০২৬
৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, বাংলাদেশিদের উল্লাস
  • ১৫ এপ্রিল ২০২৬